Wednesday, August 26, 2015

আবার ধাঁ ধাঁ

১.
সুখাদ্য জিনিস বটে সর্বলোকে খায়।
অনিচ্ছায় বাধ্য হয়ে পড়ে যে ধরায়।
বুড়াতে খাইলে করে হায় হায়।
যুবক খাইলে লজ্জায় মরে যায়।
উত্তর : আছাড় খাওয়া

২.
নাই তাই খাচ্ছ তুমি থাকলে কোথায় পেতে।
কহে কবি কালিদাস পথে যেতে যেতে।
উত্তর : লেজ কাটা গরু

৩.
কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর।
যে না বলতে পারে তার বাবার বাবা ধেয়ে ইঁদুর।
উত্তর : মাটির হাড়ি

৪.
জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে।
ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
উত্তর : টোপর

আবার ধাঁ ধাঁ

 

১.
সুখাদ্য জিনিস বটে সর্বলোকে খায়।
অনিচ্ছায় বাধ্য হয়ে পড়ে যে ধরায়।
বুড়াতে খাইলে করে হায় হায়।
যুবক খাইলে লজ্জায় মরে যায়।
উত্তর : আছাড় খাওয়া

২.
নাই তাই খাচ্ছ তুমি থাকলে কোথায় পেতে।
কহে কবি কালিদাস পথে যেতে যেতে।
উত্তর : লেজ কাটা গরু

৩.
কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর।
যে না বলতে পারে তার বাবার বাবা ধেয়ে ইঁদুর।
উত্তর : মাটির হাড়ি

৪.
জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে।
ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
উত্তর : টোপর

রংধনু

 

১.
আল্লাহর তৈরি পথ, সাত রঙে সৃষ্টি
কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি
উত্তর : রংধনু

২.
আকাশ ধুমধুম পাতালে কড়া
ভাঙল হাঁড়ি লাগলো জোড়া
উত্তর : মেঘের ডাক ও বিজলী

৩. 
আল্লাহর তৈরি রাস্তা,
তৈরি মানুষের সাধ্য নেই।
হরেক রকম নাম তার
বলোতো কি জিনিষ তা?
উত্তর : রংধনু

৪.
আল্লাহর কি কুদরত
লাঠির মধ্যে শরবত
উত্তর : ইক্ষু

৫.
আট পা, ষোল হাটু, বসে থাকে বীর বাটু,
শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল
উত্তর : মাকড়শা

৬.
রাঙ্গা বিবি জামা গায়,
কাটিলে বিবি দুই খান হয়
উত্তর : মসুরির ডাল

তিন নিয়ে ধাঁ ধাঁ

.
তিন মাথা দশ পাও,
এই কথার দিস পাও-
উত্তর : হাল

.
তিন বর্ণে নাম যার দেশের নাম হয়,
শেষ অক্ষর বাদ দিলে সবাই হারায়-
উত্তর : মিশর

.
তিন বর্ণে নাম তার ফুলে ফলে ভরা,
মাথা কাটলে গান শুনি প্রাণ আকুল করা,
পেট কাটলে বন্যা হয় দেশ ভাসায়ে দেয়,
বলো দেখি ভাইবোনেরা কিবা তাকে কয়?
উত্তর : বাগান
 
.
তিন বর্ণে নামটি কারভদ্রঘরে রয়,
পেট তার কাটা গেলে কোন সংখ্যা হয়
শিরচ্ছেদ সদা ভাই বেচা কেনাই শুনি
শুধু মাথা খায় চুমি গুণি অগুণি
উত্তর : চাদর
 
.
তিন বর্ণে নামটি তার ছাত্র-ছাত্রী পড়ে
পেট তার কেটে দিলে বানান ভুল করে,
মাথা বাদে শেষঅংশে গোলাকার হয়,
বেলো দেখি নাম তার, গেলাপ কিন্তু নয়
উত্তর : ভূগোল
 
.
তিন বর্ণের নাম তার কানন বুঝায়,
পেট তার কেটে দিলে পেয় বস্তু হয়
লেজতার কেটে দিলে মনে লাগে ভয়,
বল দেখি ভাইবোনেরা কিবা তারে কয়
উত্তর : জঙ্গল
 
.
তিন বর্ণের নাম তার সবার আদর পায়,
শেষের অক্ষর বাদ দিলে গায়ে পড়ি তারে
মস্তক বিহনে তার স্তন করি পান,
তাহার কারণে দেখি সারা জাহান
উত্তর : জামাতা
 

No comments:

Post a Comment